সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Part 2 প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET SET Bengali

নমস্কার বন্ধুরা, আজ ইউজিসি নেট সেট সিলেবাস (BANGLA UGC NET SET SYLLABUS ) এর UNIT 4 'নকশা ও উপন্যাস " অধ্যায়ের আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের Part 2 অংশের প্রশ্ন উত্তর আলোচনা করবো।।

প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - Prothom Protishruti Uponyash


প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের প্রশ্ন উত্তর আলোচনা - UGC NET SET Bengali :


  • "শরতের রোদ বিষতুল্য হয়ে উঠেছিল কার" ?—গণেশ তেলির শালীর ছেলের, জীবন স্যাকরার ভাইপোর, নেপালের ভাগ্নির।
  • রঘু চাষাবাদের আখ ক্ষেত থেকে আখ চুরি করে খেয়েছিল ।
  • রঘুর বিষ তুলতে ডাকা হয় ওঝাকে হাড়িপাড়া থেকে।
  • রঘুর মৃত্যুর দায়ে একটি জাত সাপকে মেরে ফেলে সকলে।
  • রামকালী  ঝিন্দে ওঝাকে দুটো টাকা দেন, তার মজুরি ও তার সাপের দাম বাবদ
  • সত্যবতীর শ্বশুর বাড়ি ছিল বারুইপুর
  • কাঁচা দুধ খেয়ে রাসুর পেট খারাপ করেছিল।
  • এলোকেশী সাতগুছির বাঁধনের কঙ্কা খোপা বাধঁতে চান সত্যবতীর চুলে।
  • সদু সত্যবতীর চুলে বেড়াবিনুনি বাধে। 
  • সত্যবতী বাপের বাড়ি থেকে সোনার চিরুনি, সাপ কাঁটা ,বাগান ফুল ইত্যাদি মাথার গহনা পেয়েছিল।
  • ঘোষ গিন্নি এলোকেশীর কাছে এক জোড়া বাজুবন্ধক দিতে আসে, টাকায় এক পয়সার সুদের বদলে এলোকেশী দেড়  পয়সার সুদ চায়
  • নাপিত বউ আর কাটোয়ার বউ গিয়েছিল যজ্ঞের নিমন্ত্রনে।
  • নাপিত বউয়ের কাছে শঙ্করীর কাকি শঙ্করীর নামে নিন্দা করে।
  • বাসন মাজুনী বাগদি বৌ বাসন মাজতে গিয়ে বাটি হারিয়ে ফেলে। 
  • রাসুর প্রথম বউয়ের মিষ্টির কারিগর এসেছিল নাটোর, কেস্টনগর ,মুড়োগাছা থেকে।
  • বিধবাদের রাতের জল পান চাল ভাজা, তিলে নাড়ু।
  • নিবারণ চৌধুরীর মায়ের গঙ্গা যাত্রার বিষয় নিয়ে রামকালী বিদ্যা রত্ন মহাশয়ের কাছে গিয়েছিলেন।
  • নিবারণ চৌধুরীর মায়ের বয়স ছিল ৯৩। 
  • বিদ্দারত্ন মশায়ের বয়স ৮০ ছুই ছুই।
  • বিদ্যা রত্ন মশায়ের বাড়ি দেবীপুরে।
  • রামকালী গঙ্গাস্নান করতে যান  ত্রিবেনী।
  • রানার এর নাম ছিল বকুল দাস। 
  • দীনতারিনী রামকালীকে পাথরের ঠাকুর আখ্যা দেন।
  • ভবতোষ মাস্টার ছাত্রদের জন্য সেকেন্ড বুক সংগ্রহ করতে কলকাতা যান। 
  • নিতাই উদ্যোগ নিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে চিঠি লিখিয়ে রামকালিকে চিঠি পাঠায়। 
  • পুণ্যের বিয়ের সময় এলোকেশির রক্ত আমাশা হয়।
  • উল্লাসী বাগদিদের সঙ্গে নীলাম্বরের অবৈধ সম্পর্ক।
  • প্রথমবার সত্যবতীর কলকাতা যাওয়ার ইচ্ছা প্রকাশ– ২৩ তম পরিচ্ছেদে।
  • ঘোষাল গিন্নির বিধবা মেয়ে তরু কাক মারতে গিয়ে জ্বলন্ত কাঠ ছুড়ে মারলে রামকালীর দুটো আটচালা পুড়ে যায় ।
  • সত্যবতী দীনতারিনীর মৃত্যুতে সাড়ে তিন বছর পর বাপের বাড়ি আসে। 
  • সত্যবতীর প্যাঁচার চোখ গুনতে রাতে বটগাছ তলার খেলা ঘরে যেতো। 
  • ঘন্টা কয়েকের  ভেদ বমিতে ভুবনেশ্বরী মারা যান।
  • সত্যবতী মৃত কন্যা সন্তান প্রসব করে।
  • গিরি তাঁতিনী ও রাখা সত্যবতীর গর্ভবতীর হওয়ার খবর নিয়ে এলোকেশীর কাছে যায়। 
  • বাগদি বুড়ি শেষ রাতে ঘাটে গিয়ে অচেতন ভুবনেশ্বরী কে দেখতে পান।
  • জ্যোতিষার্ণব পটলির কুষ্টি দেখে তাকে ১৮ বছরের আগে শ্বশুর ঘর করতে মানা করে। 
  • জ্যোতিষার্ণব ঠাকুর কাশি প্রত্যাগত।
  • সারদার বড় ছেলে বনু বা বনবিহারী নেড়ুর প্রাণপুতুল ছিল ।বয়স ১২ বছর। 
  • সারদার শাশুড়ি অভয়া ও পিসশাশুড়ি শশীতারা সারদা কে বোঝাতে আসে।
  • শশীতারা প্রায় ৩০ বছর পর পিত্রালয়ে আসেন
প্রথম প্রতিশ্রুতি উপন্যাস Book

BUY NOW 

  • নটু স্যাকড়ার মা নবকুমারের পেটে পচা পুকুরের শ্যাওলার প্রলেপ দেওয়ায় ।
  • হরি ঘোষালের গিন্নি সপসপে ভেজা ন্যাকরায় জ্বরে পড়ে থাকা নবকুমারকে আষ্টেপুষ্টে মুড়ে তার ওপর জোর জোর পাখার বাতাস করতে থাকে। 
  • সত্যবতী নাপিত বউকে রাস্তা খরচ হিসেবে পায়ের মল জোড়া দিয়ে দেয়। 
  • সত্যবতী আড়ালে নিতাইয়ের সঙ্গে দেখা করে,
  • গলার গলার দশভড়ির হাড় বিক্রি করিয়ে ভবতোষ মাস্টারকে দিয়ে কলকাতা থেকে সাহেব ডাক্তার আনিয়ে ছিল নবকুমারকে দেখতে ।
  • সাহেব ডাক্তার আসে —৩০ তম পরিচ্ছেদে।
  • নিতায়ের চাকরি হয় রেলি ব্রাদার্সে আর নব কুমারের সরকারি দপ্তরে।
  • কলকাতার প্রথম বাড়ি ভাড়া ৮ টাকা। 
  • কাজের লোকের মাইনে মাসে বারো আনা ,জল পানি চার আনা।
  • নীলাম্বর তুরুর নাম দেন তুরুক শোয়ার
  • ঝি পঞ্চুর মা মুক্তারামবাবু স্ট্রিটের বাসা যোগাড় করে।
  • ১১ নম্বর বাসার চক্কোতি গিন্নি দত্ত গিন্নির পায়ে তেল দেয়। ভাড়া পাঁচ টাকা।
  • সত্যবতী গিন্নির নাতির অন্নপ্রাশনে পাঁচ ভরি হার দেয়।
  • দত্তবাড়ির বড় গিন্নির সামনে চুল আ্যলবোট ফ্যাশন।
  • দত্ত বাড়ির খোদ ঝি মোক্ষদা।
  • পঞ্চুর মায়ের বোন ঝি দত্ত বাড়ির মালিনী।
  • নাতির মুখে ভাতে ঢপ কীর্তন দেয়। 
  • কীর্তন গায় মানোদা ঘটি।
  • নবকুমারের অফিসের বন্ধু রাম রতন বাবু তার পরিবারকে নিয়ে নিমাই সন্ন্যাস পালা দেখতে যান।
  • ভবতোষ ব্রাহ্ম ধর্ম দীক্ষা নেন ।
  • নিতায়ের স্ত্রী এর নাম ভাবিনী।
  • সত্যবতী সর্বমঙ্গলা বিদ্যাপীঠে পড়াতো।
  • মুঙ্গেরে কষ্ট হারিণীর ঘাটে নৌকা বাঁধতে বলেন রামকালি।
  • সৌদামিনীর স্বামী মুকুন্দ মুখুজ্জ্যে।
  • সত্যবতীর কলকাতার দাই মাতঙ্গিনী ।
  • মুকুন্দের ১১ টি ছেলে মেয়ে ।
  • সত্যবতী নেড়ুকে যাওয়ার সময় দশ টাকা দিয়েছিল। 
  • সত্যের ইচ্ছা— সাধন উকিল হবে ও সরল ডাক্তার হবে।
  • নীলাম্বরের সন্ন্যাস রোগ হয়ে পক্ষাঘাত হয়।
  • ভাবিনির ছোট বোন পুঁটি। বয়স নয় পেরিয়ে দশে পা।
  • পুঁটির শ্বশুর বাড়ি পঞ্চানন তলা।
  • পুঁটির বরের নাম রামচরণ ঘোষ, শ্বশুরের নাম তারাচরণ ঘোষ।
  • সুহাস শঙ্করীর মেয়ে ।সত্যবতীর কাছে পড়াশোনা শিখে সে বড় হয়।।
  • নিতাইয়ের বউ ভাবিনি ও সদুর কথা শুনে সুহাস ভবতোষ মাস্টারের কাছে আশ্রয় নেয়। 
  • সত্তর অনুরোধে ভবতোষ মাস্টার ও সুহাসিনীর বিয়ে হয়।
  • সুহাস সুবর্নের স্কুলে চাকরি পায়। 
  • পান্ডার নাম শ্রী রামেশ্বর পান্ডা ।
  • নবকুমারের একান্ত কামনার নেশা হলো পয়সার বাজি ধরে তাস খেলা। 
  • নব কুমারের সইমার কন্যা মুক্তকেশী।

Conclusion :

আজকের আলোচনার বিষয় ছিলো আশাপূর্ণা দেবীর "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের প্রশ্ন উত্তর । UGC NET SET Syllabus এর প্রতিটি অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে মন দিয়ে Study করতে হবে। যাতে কোনো রকমের প্রশ্ন উত্তর পরীক্ষায় বাদ না যায়। প্রতিটি Text খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে মনে রাখা দরকার।

আমার তৈরী করা নোটস গুলি সম্পূর্ণ আমি নিজে থেকে উপন্যাসটি পড়ে সংগ্রহ করেছি। তোমাদের মনে কোনো রকমের দ্বিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো রকম বানানের ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়?

CRACK-WBCS General Studies বই দিয়ে কি একাধিক সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যায়? সম্পূর্ণ গাইড CRACK-WBCS General Studies বইয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির Common GS Preparation সরকারি চাকরির preparation শুরু করার সময় অনেক aspirant-এর একটি common সমস্যা হলো— কোন বই থেকে পড়বেন এবং প্রতিটি পরীক্ষার জন্য কি আলাদা আলাদা বই কিনতে হবে? বিশেষ করে WBCS, SSC, Railway, Police বা অন্যান্য competitive examination-এর preparation একসঙ্গে করতে চাইলে বইয়ের সংখ্যা এবং syllabus দেখে অনেকেরই confusion তৈরি হয়। কিন্তু বাস্তবে বিভিন্ন পরীক্ষার syllabus পুরোপুরি একই না হলেও General Studies-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় একাধিক পরীক্ষায় common থাকতে পারে। এই কারণেই একটি ভালোভাবে সাজানো General Studies বই দিয়ে আগে common foundation তৈরি করা অনেক পরীক্ষার্থীর জন্য practical হতে পারে। আজকের এই article-এ আমরা CRACK-WBCS General Studies – A Complete Guide, Part-I বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বইটির cover অনুযায়ী এটি 2nd Revised Edition , লেখক Lila Roy এবং Chief Editor হিসেবে রয়েছেন Dr. Sujoy Kumar Sik...

মাধ্যমিক পাশের পরে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়? সম্পূর্ণ তালিকা, বেতন ও প্রস্তুতি গাইড ২০২৬

মাধ্যমিক পাশের পরে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায়? সম্পূর্ণ তালিকা, যোগ্যতা, বেতন ও প্রস্তুতি গাইড (২০২৬) মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন পারিবারিক বা অর্থনৈতিক সমস্যার কারণে অনেকেই আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই অনেক ছাত্রছাত্রী ও অভিভাবকের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে — ১০ম পাশ করেই কি সরকারি চাকরি পাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যায়। আমাদেরভারতবর্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মাধ্যমিক যোগ্যতায় বহু স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগ করা হয়। আর এর পাশাপাশি ভালো মানের বেতন ও দেওয়া হয়। তাই দরকার একটু ধৈর্য সহকারে অপেক্ষা করার এবং প্রিপারেশন নেওয়ার। মাধ্যমিক পাশের পরে কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরির সম্পূর্ণ তালিকা আজকে সেটাই এই বিস্তারিত গাইডে আমরা আলোচনা করবো: মাধ্যমিক পাশের পরে কেন্দ্রীয় সরকারি চাকরি(Central And State Level Government Job) রাজ্য সরকারি চাকরি ( State Level Job) প্রতিরক্ষা বিভাগে সুযোগ (Defence Job) বয়স সীমা ও বেতন কাঠামো ( Age Limit And Salary) প্রস্তুতির সঠিক পদ্ধতি ( Preparation) প্রয়োজনীয় ডকুমেন্ট ( Important Documents)  প্রশ্...